© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জ্বালানি সমস্যা সমাধানে ১০ সদস্যের বিশেষ কমিটি

শেয়ার করুন:
জ্বালানি সমস্যা সমাধানে ১০ সদস্যের বিশেষ কমিটি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৪ পিএম | ২৩ এপ্রিল, ২০২৬
দেশের চলমান জ্বালানি সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে ত্রয়োদশ জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ অধিবেশনে এ কমিটি প্রস্তাব করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সভাপতি করে গঠিত এ কমিটিতে প্রতিমন্ত্রীসহ সরকারি দলের পাঁচজন ও বিরোধী দলের পাঁচজন সংসদ সদস্য থাকবেন।

সরকারি দলের ৫ সদস্য হলেন- ইকবাল হাসান মাহমুদ টুকু, অনিন্দ্য ইসলাম অমিত, এবিএম আশরাফ উদ্দিন নিজান, মঈনুল হোসেন শান্ত এবং মিয়া নুরুদ্দিন অপু।

বিরোধী দল দ্রুত নাম জমা দেবে বলে সংসদে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সংসদে গতকাল বুধবার (২২ এপ্রিল) দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে আলোচনার জন্য একটি ‘যৌথ কমিটি’ গঠনে প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা।

আজ এই প্রস্তাবে সাড়া দিয়ে সরকারি দল কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন ডা. শফিকুর রহমান।

এসএন 

মন্তব্য করুন