© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জম্বি কমেডিতে প্রথমবারের মতো জুটি বাধছেন টাইগার-শানায়া

শেয়ার করুন:
জম্বি কমেডিতে প্রথমবারের মতো জুটি বাধছেন টাইগার-শানায়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৭ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
অ্যাকশন হিরো হিসেবে পরিচিত টাইগার শ্রফ এবার পর্দায় আসছেন নতুন অবতারে। জনপ্রিয় প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার আসন্ন একটি জম্বি কমেডি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিতে তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে শানায়া কাপুরকে। ছবিটি পরিচালনা করবেন আহমেদ খান, যিনি এর আগে ‘বাঘি’ ও ‘হিরোপান্তি’ সিরিজে টাইগারের সঙ্গে কাজ করেছেন।

বলিউডে জম্বি কমেডি ঘরানাটি খুব একটা দেখা যায় না। ২০১৩ সালে ‘গো গোয়া গন’-এর পর এই ঘরানায় তেমন কোনো বড় কাজ হয়নি। টাইগারের এই নতুন সিনেমাটি সেই খরা কাটাবে বলে আশা করা হচ্ছে। কাহিনীর বিস্তারিত এখনো আড়ালে রাখা হলেও, এটি যে হাস্যকৌতুক আর উত্তেজনায় ভরপুর হবে, সেই আভাস পাওয়া গেছে।



এর মাধ্যমেই কমেডি নির্ভর সিনেমায় অভিষেক হতে যাচ্ছে টাইগারের। টাইগার শ্রফ বর্তমানে বেশ কয়েকটি বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। ‘লাগ যা গালে’ এবং ‘বজ্র’ সিনেমার কাজ শেষ করেই তিনি এই জম্বি কমেডির শুটিং শুরু করবেন। অন্যদিকে, শানায়া কাপুরকে সম্প্রতি দেখা গেছে ‘তু ইয়া ম্যায়’ থ্রিলারে। সামনে তার হাতে রয়েছে ‘জেসি’ নামের একটি পিরিয়ড কমেডি।

পরিচালক আহমেদ খান বর্তমানে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ নিয়ে ব্যস্ত আছেন। মে মাসের মাঝামাঝি সময়ে অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালসহ বিশাল এক তারকা বহর নিয়ে দুবাইয়ে গানের শুটিং করতে যাবেন তিনি। সিনেমাটি ২০২৬ সালের ২৬ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া

এসএ/এসএন

মন্তব্য করুন