© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্ত্রীকে প্রতিদিন ৩ বার ‘সরি’ বলেন অভিষেক!

শেয়ার করুন:
স্ত্রীকে প্রতিদিন ৩ বার ‘সরি’ বলেন অভিষেক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৫ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন শোনা গেলেও, বাস্তবে তাঁদের সম্পর্ক এখনো দৃঢ় ও সুখের বলেই জানালেন অভিষেক নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যজীবনের কথা বলতে গিয়ে অভিষেক জানান, তাঁদের সম্পর্কের ভিত গড়ে উঠেছে ভালোবাসা, সম্মান এবং বোঝাপড়ার ওপর। 

তিনি বলেন, ‘সব কিছু যেন আগে থেকেই ঠিক করা ছিল। ঐশ্বরিয়া শুধু আমার সন্তানের মা নয়, আমার জীবনের বড় একটি অংশ জুড়ে রয়েছে।’ 
মেয়ে আরাধ্যা বচ্চনকে যেভাবে বড় করে তুলছেন ঐশ্বরিয়া, তা দেখে আরও বেশি মুগ্ধ হয়েছেন অভিনেতা। তাঁর কথায়, ‘এখন মনে হয়, ঐশ্বরিয়াই আমার সেই মনের মানুষ।’ 

সম্প্রতি এই তারকা দম্পতি তাঁদের বিবাহবার্ষিকীও উদযাপন করেছেন। বড় আয়োজন না হলেও সামাজিক মাধ্যমে স্বামী ও মেয়ের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন ঐশ্বরিয়া।

আগামী বছর তাঁদের ২০তম বিবাহবার্ষিকী, তাই বিশেষ পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন অভিষেক। অভিষেক ও ঐশ্বরিয়ার প্রেমের শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে। ২০০০ সালে ‘ঢাই অক্ষর প্রেম কে’ ও ‘কুচ না কাহো’ ছবিতে একসঙ্গে কাজ করেন দু’জন। পরে ‘বান্টি অর বাবলি’-এর জনপ্রিয় গান ‘কাজরা রে’-এর শুটিংয়ের সময় তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে বলে শোনা যায়।

এরপর ‘গুরু’, ‘উমরাও জান’ ও ‘ধুম ২’-এ কাজ করতে করতেই সম্পর্ক আরও গভীর হয়। অভিষেক জানান, রাজ কানওয়ারের ‘ঢাই অক্ষর প্রেম কে’ (২০০০) ছবির সেটে ঐশ্বরিয়ার সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। প্রেম হয়েছিল অনেক পরে। সেই সময় তাঁদের সম্পর্ক ছিল নিছক বন্ধুত্বপূর্ণ।
তিনি বলেন, ভবিষ্যতে কী হতে চলেছে, তার কোনো আভাসই তখন ছিল না। আমাদের খুব ভালো বনিবনা হয়েছিল।

তাঁরা ‘কুচ না কহো’ ছবির জন্য পুনরায় জুটি বাঁধেন, কিন্তু তখনও তাঁদের সম্পর্ক ছিল কঠোরভাবে পেশাগত। ২০০৭ সালে মুম্বাইতে তারকাখচিত এক বিয়ের পর ‘গুরু’ ছবিটি মুক্তি পায়। সে ছবি মুক্তির কয়েক মাস পরেই বিয়ের পিঁড়িতে বসেন অভিষেক-ঐশ্বরিয়া।

অভিনেতা বললেন, আমাদের ‘গুরু’ মুক্তির কয়েক মাস পরেই আমরা বিয়ে করি। মণি রত্নম (যিনি ‘গুরু’ পরিচালনা করেছেন) আমাদের দুজনের কাছেই বিশেষ। আমরা তাঁকে একজন প্রিয় বন্ধু এবং গডফাদার হিসেবে গণ্য করি।

সবশেষে সুখী দাম্পত্যের রহস্যও জানালেন অভিষেক। বললেন, প্রতি রাতে ঘুমানোর আগে, আপনার স্ত্রীকে অবশ্যই তিনবার ‘সরি’ বলবেন।

আরআই/এসএন

মন্তব্য করুন