© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেয়েকে কোন পেশায় দেখতে চান আলিয়া ভাট?

শেয়ার করুন:
মেয়েকে কোন পেশায় দেখতে চান আলিয়া ভাট?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৯ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
বলিউডে কাপুর ও ভাট এ দুই পরিবারের ইতিহাসই জড়িয়ে আছে রুপালি পর্দার সাথে। বংশপরম্পরায় অভিনয় যাদের রক্তে, সেই পরিবারেরই সর্বকনিষ্ঠ সদস্য রাহা কাপুরকে নিয়ে এবার ভিন্ন এক স্বপ্নের কথা জানালেন মা বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট জানান, মাত্র তিন বছর বয়সেই রাহার মধ্যে একজন অ্যাথলেটের সব গুণাবলি স্পষ্ট হয়েছে। তাই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া নয়, মেয়ে রাহাকে নিয়ে খেলার মাঠকে কেন্দ্র করে স্বপ্ন বুনছেন তিনি।
 
আলিয়ার চোখে রাহা প্রচণ্ড প্রতিযোগী মনোভাবাপন্ন এবং প্রাণশক্তিতে ভরপুর। মেয়ের এই ছটফটে স্বভাব আর পরিশ্রম করার ক্ষমতা দেখে আলিয়া মনে মনে চান, বড় হয়ে রাহা যেন খেলাধুলার জগতকেই বেছে নেয়। আলিয়ার এই অকপট ইচ্ছা ইতোমধ্যেই নেটিজেনদের মধ্যে তৈরি করেছে বেশ কৌতূহল।


ব্যক্তিগত এই আলাপচারিতায় আলিয়া শ্রদ্ধাভরে স্মরণ করেন তার মা সোনি রাজদানকেও। ক্যারিয়ার ও সংসার এই দুইয়ের ভারসাম্যে মা-ই যে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা, তা আবারও মনে করিয়ে দেন অভিনেত্রী।
 
থিয়েটার থেকে টেলিভিশন, সব মাধ্যমেই নিজের সত্ত্বাকে টিকিয়ে রাখার যে শিক্ষা তিনি মায়ের কাছ থেকে পেয়েছেন, তাই আজ তাকে পেশাদার জীবনে আত্মবিশ্বাসী করে তুলেছে বলে জানান আলিয়া।
 
সংসার আর মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সামলানো আলিয়া বর্তমানে ব্যস্ত যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চলচ্চিত্র ‘আলফা’ নিয়ে। সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সাথে স্ক্রিন শেয়ার করার প্রস্তুতিও নিচ্ছেন বলিউডের এ জনপ্রিয় অভিনেত্রী।

পিআর/টিকে  

মন্তব্য করুন