© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মারা গেছেন অভিনেতা তারিকুজ্জামান তপন

শেয়ার করুন:
মারা গেছেন অভিনেতা তারিকুজ্জামান তপন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪০ পিএম | ২৪ এপ্রিল, ২০২৬
না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা তারিকুজ্জামান তপন। দীর্ঘদিন খাদ্যনালির ক্যানসারের সঙ্গে লড়াই করে শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় মারা যান তিনি।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তপনের মৃত্যুর খবর জানিয়ে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য ও আমাদের প্রিয় সহকর্মী তারিকুজ্জামান তপন আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এবি/টিএ

মন্তব্য করুন