© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধনবাড়িতে চিরনিদ্রায় শায়িত অভিনেতা তপন

শেয়ার করুন:
ধনবাড়িতে চিরনিদ্রায় শায়িত অভিনেতা তপন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৪ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা তারিকুজ্জামান তপন। শুক্রবার রাত ৮টা ৬ মিনিটে রাজধানীর আফতাবনগরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

আজ শনিবার সকালে টাঙ্গাইলের ধনবাড়িতে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে তাহসিন জামান তিথি।
 তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তপনের মরদেহ সমাহিত করা হয়।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেতা। গত ডিসেম্বরে তাঁর খাদ্যনালিতে ক্যান্সার ধরা পড়ে। এরপর ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।



জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। তবে শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একসময় ছোট পর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন।

বিশেষ করে কমেডি চরিত্রে তাঁর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল। টেলিভিশন নাটক ও চলচ্চিত্র দুই মাধ্যমেই রেখে গেছেন নিজের স্বাক্ষর।

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’ ও ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ এবং ‘মৃত্তিকার যাত্রা’।

পিআর/টিকে

মন্তব্য করুন