© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বক্স অফিসে এখনও দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর টু’

শেয়ার করুন:
বক্স অফিসে এখনও দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর টু’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৯ পিএম | ২৫ এপ্রিল, ২০২৬
রণবীর সিং অভিনীত বহুল আলোচিত চলচ্চিত্র ‘ধুরন্ধর টু’ এখন মুক্তির ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করেছে। পরিচালক আদিত্য ধারের এই সিনেমা শুরু থেকেই বক্স অফিসে দাপট দেখালেও এখন ধীরে ধীরে আয়ের গতি কমার ইঙ্গিত দিচ্ছে। বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ৩৭তম দিনে সিনেমাটি ভারতে নেট আয় করেছে প্রায় ১ কোটি ৩৭ লাখ রুপি। এতে করে সিনেমাটির মোট দেশীয় আয় দাঁড়িয়েছে প্রায় ১১২৪ কোটি রুপি।

প্রথম সপ্তাহেই সিনেমাটি আয় করে ৬৭৪ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে ২৬৩ কোটি, তৃতীয় সপ্তাহে ১১০.০ কোটি, চতুর্থ সপ্তাহে ৫৪ কোটি এবং পঞ্চম সপ্তাহে প্রায় ২০ কোটি রুওই। পরিসংখ্যান বলছে, প্রতি সপ্তাহেই আয় কমে আসছে, যা ইঙ্গিত দিচ্ছে দর্শক আগ্রহে কিছুটা ভাটা পড়ছে।



এদিকে সিনেমাটিতে জেমিল জামালি চরিত্রে অভিনয় করে প্রশংসা পাওয়া অভিনেতা রাকেশ বেদীর পারিশ্রমিক নিয়েও আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, তিনি সিনেমার জন্য প্রায় ৫০ লাখ রুপি পেয়েছেন এবং সাফল্যের পর প্রযোজনা সংস্থা তাকে ১ কোটি রুপির অতিরিক্ত পুরস্কার দেয়। তবে এ বিষয়ে রাকেশ বেদী এক সাক্ষাৎকারে বলেন, তার ব্যাংক অ্যাকাউন্টে এমন কোনও অর্থ এখনো আসেনি বলে তিনি জানেন না।

ধুরন্ধর টু-তে আরও অভিনয় করেছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, আর মাধবন, গৌরব গেরা, দানিশ পান্ডরসহ অনেকে। সব মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজি বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৩০০০ কোটির বেশি আয় করেছে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে।

সূত্র:  হিন্দুস্তান টাইমস 

পিআর/টিকে

মন্তব্য করুন