এবারেও রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের ঈদের নাটক
ছবি: সংগৃহীত
১১:৩৮ এএম | ২৭ এপ্রিল, ২০২৬
গেল রোজার ঈদের পর এবার কোরবানির ঈদেও কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প নিয়ে নাটক নির্মাণ করছেন আবুল হায়াত। নতুন এই নাটকের নাম ‘ভালোবেসেছিলাম’। আগামী ১ মে থেকে শুরু হবে নাটকটির শুটিং।
এর আগে রোজার ঈদে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে ‘সখিনা’ নাটক নির্মাণ করেছিলেন আবুল হায়াত। এবারও একই লেখকের গল্প বেছে নিয়ে নির্মাণ করছেন নতুন ঈদের নাটক।
পরিচালনার পাশাপাশি ‘ভালোবেসেছিলাম’ নাটকে অভিনয়ও করবেন তিনি নিজেই। এতে আরও অভিনয় করছেন ডলি জহুর, রওনক হাসান এবং জাকিয়া বারী মম।

অন্যদিকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেতা। গতকাল থেকে তিনি ভিকি জাহেদ পরিচালিত একটি নাটকের শুটিং শুরু করেছেন। এরপর ২৯ এপ্রিল থেকে শুরু করবেন মীর আরমান হোসেন-এর ‘ভুল নামের ফুল’ নাটকের কাজ। তারপরই শুরু হবে তার নিজের পরিচালিত ‘ভালোবেসেছিলাম’ নাটকের শুটিং।
পিআর/টিকে