© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ সপ্তাহের ব্যবধানে ফের সম্পত্তি কিনলেন শ্রেয়া

শেয়ার করুন:
২ সপ্তাহের ব্যবধানে ফের সম্পত্তি কিনলেন শ্রেয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৯ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আবারও নতুন সম্পত্তি কিনে চমকে দিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। একের পর এক বিলাসবহুল আবাসন কেনার খবরে ইতিমধ্যেই চর্চায় উঠে এসেছেন তিনি।

কিছুদিন আগেই মুম্বইয়ের ওরলিতে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট কিনেছিলেন শ্রেয়া, যেখানে তাঁর বাবা বিশ্বজিৎ ঘোষাল ও মা শর্মিষ্ঠা ঘোষালও যুক্ত ছিলেন। প্রায় ২৭৫০ বর্গফুটের সেই আবাসন কেনার পর বেশি সময় পেরোতেই আবার নতুন বিনিয়োগ করলেন গায়িকা।

এবার তাঁর নতুন ঠিকানা মুম্বইয়ের অভিজাত সান্তাক্রুজ এলাকা। জানা গিয়েছে, নতুন এই ফ্ল্যাটের মূল্য প্রায় ২১ কোটি টাকা। প্রায় ২,৬০১ বর্গফুট আয়তনের এই অ্যাপার্টমেন্টের সঙ্গে রয়েছে ২৯৯ বর্গফুটের একটি প্রশস্ত বারান্দা। চলতি মাসের ২৪ তারিখে এই সম্পত্তি কেনার লেনদেন সম্পন্ন হয়েছে।



পরপর সম্পত্তি কেনার এই ধারা নতুন নয় শ্রেয়ার ক্ষেত্রে। গত কয়েক মাসেই একাধিকবার রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন তিনি। তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়-এর সঙ্গেও যৌথভাবে রয়েছে একাধিক সম্পত্তি। ফলে সব মিলিয়ে তাঁদের সম্পদের পরিমাণও যথেষ্ট নজরকাড়া।

এদিকে, একই সময়ে বলিউড অভিনেত্রী তাবু-ও মুম্বইয়ের ভার্সোভায় একটি নতুন ফ্ল্যাট কিনেছেন বলে জানা গিয়েছে। এই ধরনের একাধিক বড় বিনিয়োগে বিনোদন জগতের তারকাদের সম্পত্তি কেনার প্রবণতাও নতুন করে সামনে আসছে।

সব মিলিয়ে, অল্প সময়ের মধ্যেই একের পর এক বিলাসবহুল ফ্ল্যাট কেনায় আবারও শিরোনামে উঠে এলেন শ্রেয়া ঘোষাল।

পিআর/টিকে

মন্তব্য করুন