© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’

শেয়ার করুন:
আবারও ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪১ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’ আবারও ফিরছে নতুন ঝড় তুলতে। আর এবার যেন সেই খবরটাই আরও উসকে দিলেন অজয় দেবগন। ‘গোলমাল ফাইভ’-এর শুটিং থেকে এক ঝলক ভক্তদের উপহার দিয়েছেন এই বলিউড অভিনেতা। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় ফ্র্যাঞ্চাইজির মূল কাস্ট এবং দর্শকদের প্রিয় সেই আইকনিক পাঁচ সিটের বাইক।

ভিডিওটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে, কারণ এতে আবারও একসঙ্গে দেখা গেছে গোলমালের সেই পরিচিত টিমকে। ভারতের উটিতে শুটিং চলাকালীন এই মুহূর্তগুলো যেন পুরোনো গোলমাল স্মৃতি ফিরিয়ে আনে। ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ক্লাসিক গোলমাল থিম মিউজিক, যা ফ্র্যাঞ্চাইজির কমেডি ঐতিহ্যকে আরও একবার জাগিয়ে তোলে।
অজয় দেবগনের ছবিতে গোলমাল বয়েস। 



অজয় দেবগন তার পোস্টে লেখেন, ‘ইস বার সাওয়ারী বাদি হ্যায়, অউর এন্টারটেইনমেন্ট উসসে ভি জিয়াদা বড় হোগা গোলমাল ফাইভের বয়সদের সঙ্গে উটির সময়সূচী’। এই ক্যাপশন থেকেই স্পষ্ট এবারের কিস্তির গল্প হয়তো আরও বেশি মজার হতে যাচ্ছে।

এর আগে ২০২৬ সালের ১৪ মার্চ পরিচালক রোহিত শেট্টি নিজের জন্মদিনে একটি টিজার ভিডিওর মাধ্যমে গোলমাল ৫ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সেই ভিডিওতেই জানানো হয় শুটিং শুরু হয়ে গেছে এবং পুরোনো টিম আবারও একসঙ্গে ফিরছে। টিজারে দেখা যায় ফ্র্যাঞ্চাইজির নিয়মিত মুখ, অর্শদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে এবং কুণাল খেমু। পাশাপাশি প্রথম ছবির শর্মান জোশির ফিরে আসা ভক্তদের জন্য বড় চমক ছিল। কেবল তাই নয় দেখা যায় অক্ষয় কুমারকেও।

প্রসঙ্গত, ২০০৬ সালে শুরু হওয়া গোলমাল সিরিজ বলিউডের অন্যতম সফল কমেডি ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচিত। পারিবারিক হাস্যরস, শক্তিশালী কাস্ট আর গল্পের জন্য এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের অপেক্ষা থাকে।

এসএ/এসএন

মন্তব্য করুন