© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ধুরন্ধর’ না ‘পদ্মাবত’, রণবীরের কাছে কোনটি কঠিন?

শেয়ার করুন:
‘ধুরন্ধর’ না ‘পদ্মাবত’, রণবীরের কাছে কোনটি কঠিন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৭ পিএম | ২৭ এপ্রিল, ২০২৬
রণবীর সিংহকে ঘিরে আবারও আলোচনায় তাঁর অভিনয় যাত্রার দুই ভিন্ন অধ্যায়-‘পদ্মাবত’ এবং ‘ধুরন্ধর’। একদিকে ইতিহাসনির্ভর ভয়ংকর চরিত্র আলাউদ্দিন খিলজি, অন্যদিকে নতুন ছবি ‘ধুরন্ধর’-এর জসকিরত বা হামজা চরিত্র- দুটি ভিন্ন ঘরানার কাজেই নিজেকে সম্পূর্ণভাবে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে হয়েছে তাঁকে।

‘পদ্মাবত’ ছবির জন্য রণবীর সিংহ নিজেকে ২১ দিনের জন্য গৃহবন্দি করেছিলেন বলে আগেই জানা গিয়েছিল। সেই সময় তিনি বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আলাউদ্দিন খিলজির মানসিকতা ও অন্ধকার চরিত্রকে আত্মস্থ করার চেষ্টা করেন। চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার জন্য সেই কঠোর প্রস্তুতির প্রশংসাও হয়েছিল দর্শকমহলে।

অন্যদিকে ‘ধুরন্ধর’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। অনেক অনুরাগীর মতে, এই ছবিতে রণবীরের পারফরম্যান্স ‘পদ্মাবত’-কেও ছাড়িয়ে গেছে। এই প্রসঙ্গেই অভিনেতার ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার নিকুঞ্জ বিয়ানি এক সাক্ষাৎকারে রণবীরের অনুভূতির কথা জানান।



নিকুঞ্জ বলেন, রণবীর নিজেই মনে করেন ‘ধুরন্ধর’ চরিত্রটি তাঁর জন্য বেশি চ্যালেঞ্জিং ছিল। তাঁর ভাষায়, এই চরিত্র তাঁকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে এবং তিনি এতে নিজের সর্বোচ্চ- প্রায় সম্পূর্ণ সামর্থ্যই উজাড় করে দিয়েছেন। অভিনেতা নাকি জানিয়েছেন, এই চরিত্রে কাজ করতে গিয়ে তিনি অনেক বেশি গভীরে প্রবেশ করেছিলেন, যা তাঁর আগের অনেক কাজের তুলনায় মানসিকভাবে বেশি কঠিন ছিল।

অন্যদিকে ‘পদ্মাবত’-এর সময় রণবীর নিজেই জানিয়েছিলেন, আলাউদ্দিন খিলজি চরিত্রে প্রবেশ করতে তাঁকে একাকী হয়ে থাকতে হয়েছিল। কারণ বাস্তব জীবনের সঙ্গে এই চরিত্রের কোনো মিল ছিল না তাঁর। লোভ, ক্ষমতার আকাঙ্ক্ষা ও অন্ধকার মানসিকতা- এসব অনুভূতিকে ধারণ করতেই তিনি নিজেকে সামাজিক জীবন থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন।

বর্তমানে প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দুই ভিন্ন চরিত্রে রণবীরের এই রূপান্তর আবারও প্রমাণ করছে, নিজেকে ভাঙতে এবং নতুনভাবে গড়তে তিনি কতটা প্রস্তুত।

এসএ/এসএন 

মন্তব্য করুন