রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫৬
ছবি: সংগৃহীত
০১:০৮ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
রাজধানীতে অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে চালানো হয় এ অভিযান। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানা এলাকার ৪ জন, শেরেবাংলা নগরের ২ জন, মোহাম্মদপুরের ২৭ জন, আদাবরের ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার ৬ জন ও হাতিরঝিল থানা এলাকার ১০ জন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আরও জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে; তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরআই/টিকে