© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

শেয়ার করুন:
ঢাকাসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ এএম | ২৮ এপ্রিল, ২০২৬
দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর প্রভাবে ঢাকাসহ দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বাকি বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সারা দেশের তাপমাত্রা কমতে পারে।
 
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি জানান, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এর কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। 

তিনি আরো জানান, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

 
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ময়মনসিংহে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

সোমবার ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে যা অস্থায়ীভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইছে এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

আরআই/এসএন

মন্তব্য করুন