© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টুঙ্গিপাড়ায় বাল্যবিবাহ করতে গিয়ে যুবকের কারাদণ্ড

শেয়ার করুন:
টুঙ্গিপাড়ায় বাল্যবিবাহ করতে গিয়ে যুবকের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৩ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে বিয়ে করতে গিয়ে জয় চৌধুরী (২৩) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী হীরা বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তুলি হীরা (১৫) নামের এক কিশোরীকে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বারাইগাতী এলাকার জয় চৌধুরীর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ ও পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাস বিশ্বাসের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে কিশোরী তুলি হীরাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এবি/টিএ

মন্তব্য করুন