© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক

শেয়ার করুন:
শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫১ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে রানওয়ের কাছাকাছি ঢুকে পড়ার পর এক যুবককে আটক করা হয়েছে। বিমানবন্দরের অনুমোদিত ব্যক্তি ছাড়া কোনো যাত্রীর সেখানে প্রবেশের অনুমতি নেই। 

আটক যুবকের নাম ফেরদৌস। তার বয়স ২২ বছর।  আজ (মঙ্গলবার) ভোর সোয়া ৬টায় এই ঘটনা ঘটে। ওই যুবক অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে রানওয়ের কাছাকাছি অ্যাপ্রোন এলাকায় চলে যান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত আসছে...

আইকে/টিএ

মন্তব্য করুন