© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমার বাবার সব কাজই আমার কাছে সঠিক : কাজী মারুফ

শেয়ার করুন:
আমার বাবার সব কাজই আমার কাছে সঠিক : কাজী মারুফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০৮ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এক ব্যক্তির করা একটি মন্তব্যকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে।

ওই ব্যক্তি তার বক্তব্যে দাবি করেন, চলচ্চিত্র অঙ্গনে প্রায়ই বলা হয় একজন মানুষ দিয়ে পুরো ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারে না কিংবা শুধু একজন তারকার ওপর নির্ভর করে সিনেমা শিল্প চলতে পারে না। শুনতে এসব কথা যৌক্তিক মনে হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই এর প্রতিফলন দেখা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

তার অভিযোগ, যারা বড় বড় বক্তব্য দেন তাদের অনেকেই আবার মানহীন সিনেমার সঙ্গে যুক্ত থাকেন। এতে নতুন নির্মাতারা অনুপ্রেরণা হারান এবং চলচ্চিত্রের অগ্রগতি বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে তিনি পরোক্ষভাবে কাজী হায়াতের সাম্প্রতিক কিছু কাজ নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষ্য, কিংবদন্তি নির্মাতাদের আরও বাছাই করে কাজ করা উচিত ছিল।



এ মন্তব্যের পরই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান কাজী হায়াতের ছেলে অভিনেতা কাজী মারুফ। বাবাকে ঘিরে সমালোচনার জবাবে তিনি লেখেন, “পুরোটা না পড়লে কমেন্ট করবেন না।”

মারুফ আরও বলেন, তার কাছে বাবার সব কাজই সঠিক, কারণ তিনি তার বাবা। পাশাপাশি তিনি কাজী হায়াতের দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ার, অসংখ্য সফল সিনেমা এবং আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ও তুলে ধরেন।

তিনি দাবি করেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কাজী হায়াত সবসময় চলচ্চিত্র নির্মাণ করে গেছেন এবং সমতা ও মানবাধিকারে বিশ্বাসী ছিলেন।

সবশেষে সমালোচকদের উদ্দেশে কাজী মারুফ বলেন, অপ্রয়োজনীয় বিতর্ক না বাড়িয়ে চলচ্চিত্র শিল্পের বাস্তব সমস্যা নিয়ে কাজ করা উচিত। একই সঙ্গে তিনি বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

মন্তব্য করুন