© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টানা ৮ বছর ধরে নেহাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অঙ্গদ

শেয়ার করুন:
টানা ৮ বছর ধরে নেহাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অঙ্গদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৯ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
২০১৮ সালে নেহা ধূপিয়া এবং অঙ্গদ বেদী একটি গুরুদ্বারে বিয়ে করেছিলেন। অনুরাগীরা অবাক হয়ে গিয়েছিলেন। বিয়ের ছয় মাসের পরেই তাঁদের কন্যা মেহরের জন্ম হয়। বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। সম্প্রতি এই দম্পতি তাঁদের প্রেমের গল্প নিয়ে খোলামেলা কথা বলেছেন এক সাক্ষাৎকারে। কী ভাবে বহু বছরের বন্ধুত্বের পরে তাঁদের বিয়ে হয় এবং সন্তান আসে, সব নিয়ে কথা বলেন তাঁরা। দীর্ঘ ৮ বছর ধরে নেহার প্রতি একমুখী প্রেম ছিল অঙ্গদের তরফ থেকে। তার পরে কী ভাবে সেই সম্পর্ক এগোল?

ভারতী সিংহের পডকাস্টে অঙ্গদ বলেন, “আমি ৮ বছর ধরে নেহাকে পছন্দ করতাম। বহু চেষ্টা করেছি ওর থেকে ইতিবাচক উত্তর পাওয়ার। কিন্তু ও কখনও হ্যাঁ বলেনি। ও তখন খুব ব্যস্ত থাকত কাজ নিয়ে।”



প্রথম দেখার অভিজ্ঞতা বলতে গিয়ে অঙ্গদ বলেন, “আমি যখন ওকে প্রথম দেখি, খুব সুন্দর লেগেছিল। ও তখন ট্রেডমিলে দৌড়োচ্ছিল। আর আমি পিছনে দাঁড়িয়ে দেখছিলাম ওকে। ওর দৌড়োনোর ধরনেই আমি মুগ্ধ হয়ে যাই। মনে হয়েছিল, যেন এক জন খেলোয়াড় দৌড়োচ্ছে।”

এই শুনে নেহা জানান, তখন তার পুরো মনোযোগ ছিল কাজের উপর। অভিনেত্রীর কথায়, “ঘুম থেকে উঠব, ব্যায়াম করব, কাজে যাব— এমনই ছিল আমরা ভাবনা। সবটাই কাজকে ঘিরে ছিল।” অঙ্গদ আরও জানান, তিনি নেহার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির জন্য একসঙ্গে কাজও করেছিলেন। তাঁর কথায়, “ও আমাকে একটা ছবিতে কাজ করতে বলেছিল। কোনও গল্প শোনানোর আগেই শুধু সেটে যেতে বলেছিল। আমি চলে গিয়েছিলাম। ওর মা-ও সেখানে ছিলেন। ফলে আমি তার মায়ের সঙ্গেই বেশি সময় কাটিয়েছিলাম। তখন মনে হয়েছিল, যদি মা এত ভাল হন, তা হলে নেহাও নিশ্চয়ই খুব ভাল হবে।”

কিন্তু এত চেষ্টার পরেও নেহা সহজে রাজি হননি। সম্পর্ক এগোয়নি তাই। নেহার বাবা-মাও তাঁকে পছন্দ করতেন বলে জানান অঙ্গদ। অবশেষে সন্তান হওয়ার খবর আসতেই সবটা বদলে যায়। নেহা বলেন, “ঈশ্বরকে ধন্যবাদ। আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম বলেই সবটা হয়েছে। আমাদের কন্যাই আমাদের একসঙ্গে এনেছে। অন্তঃসত্ত্বা ছিলাম বলেই ভাবলাম— ‘চলো বিয়ে করে নিই। সব কিছু যেন ঠিক সময়ে ঠিক হয়ে গেল।”

এসএন 

মন্তব্য করুন