© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আলিয়া ও দীপিকা আমার অনুপ্রেরণা, কিন্তু রোল মডেল নন: সারা অর্জুন

শেয়ার করুন:
আলিয়া ও দীপিকা আমার অনুপ্রেরণা, কিন্তু রোল মডেল নন: সারা অর্জুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ পিএম | ২৮ এপ্রিল, ২০২৬
‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির ব্যাপক সাফল্যের পর অভিনেত্রী সারা অর্জুন এখন বলিউডের নতুন সেনসেশন। অভিনয় দক্ষতার পাশাপাশি তাঁর ব্যক্তিত্বও দর্শকদের মুগ্ধ করেছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৯ বছর আগে রেকর্ড করা সারার একটি ভিডিও ক্লিপ, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে ছোট্ট সারার আত্মবিশ্বাস এবং নিজের পরিচয় নিয়ে স্বচ্ছ ধারণা দেখে হতবাক নেটিজেনরা।
 
তা কী বলেছিলেন ছোট্ট সারা? ভাইরাল হওয়া সেই ভিডিওতে সারাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর ‘রোল মডেল’ কে? উত্তরে আলিয়া ভাট এবং দীপিকা পাড়ুকোনের নাম নিলেও, সারা খুব সুন্দরভাবে পার্থক্যটা বুঝিয়ে দিয়েছিল। সে বলেছিল, “আমি আলিয়া ভাটের অভিনয় এবং স্টাইল পছন্দ করি। আমি আলিয়া ও দীপিকাকে ভীষণ ভালবাসি, তারা আমার অনুপ্রেরণা। কিন্তু ওঁরা আমার রোল মডেল নন। আমি যদি সত্যি বলি, আমি সবসময় ‘সারা অর্জুন’ হয়েই থাকতে চাই। আমি কখনওই অন্য কারো মতো হতে চাই না।” সেই ছোট্ট বয়সেই নিজের স্বকীয়তা বজায় রাখার এই জেদই যেন আজ তাঁকে সাফল্যের চূড়ায় নিয়ে এসেছে।
 
 
 
শুধু ভাইরাল ভিডিও নয়, অভিনয়ের বাইরেও তাঁর বিনয়ী স্বভাবের প্রশংসা করছেন সবাই। ‘ধুরন্ধর’ সিরিজের শুটিং শেষে আদিত্য ধর এবং পুরো টেকনিক্যাল টিমের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন নোট লিখেছিলেন সারা। তিনি লিখেছিলেন, “আদিত্য স্যারের চোখে আমি প্রথমবার দেখেই বুঝেছিলাম তিনি সিনেমার জন্য বিশেষ কিছু করবেন। এই ছবির নেপথ্যে থাকা সেই ‘আনসাং হিরো’ বা অজানা যোদ্ধাদের জন্যই আজ আমরা এই সাফল্য পেয়েছি।”
 
 
গত ১৯ মার্চ মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ এখনও প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে। শৈশবের সেই ছোট্ট সারার স্বপ্নপূরণের যাত্রায় এখন সামিল গোটা বলিউড।

কেএন/এসএন

মন্তব্য করুন