© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক ফ্রেমে গ্রেস-শেইলিন, চেহারার মিল দেখে বিস্মিত ভক্তরা

শেয়ার করুন:
এক ফ্রেমে গ্রেস-শেইলিন, চেহারার মিল দেখে বিস্মিত ভক্তরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২১ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
হলিউড অভিনেত্রী গ্রেস ভ্যান প্যাটেন এবং শেইলিন উডলিকে নিয়ে ভক্তদের মধ্যে দীর্ঘদিনের একটি কৌতূহল ছিল- তারা কি আসলেই যমজ? দুই তারকার চেহারার অদ্ভূত মিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই চর্চা হয়। এবার সেই গুঞ্জনে নতুন মাত্রা যোগ হলো, কারণ প্রথমবারের মতো এই দুই ‘লুক-অ্যালাইক’ বা হুবহু দেখতে তারকাকে একসঙ্গে জনসমক্ষে দেখা গেছে।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ‘ডেডলাইন কনটেন্ডার্স টেলিভিশন’ অনুষ্ঠানে পাশাপাশি দেখা মেলে গ্রেস ও শেইলিনের। তাদের এ সাক্ষাৎ ভক্তদের রীতিমতো চমকে দিয়েছে। অনুষ্ঠানে অভিনেতা থমাস ডোহার্টি এই দুই তারকাকে একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর ভক্তদের দাবি- তাদের দুজনকে নিয়ে অবিলম্বে কোনো সিনেমায় ‘বোনের’ চরিত্রে কাস্ট করা উচিত।

ফেব্রুয়ারিতে ‘কসমোপলিটান’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রেস জানিয়েছিলেন, অভিনয় জীবন শুরুর আগে থেকেই মানুষ তাকে শেইলিন উডলি ভেবে ভুল করত। তিনি বলেন, ‘হাইস্কুলে পড়ার সময় অনেকেই আমাকে শেইলিন ভেবে আটকে দিত। মনে আছে, একবার বিমানবন্দরে একদল কিশোরী আমাকে ‘ডাইভারজেন্ট’ (শেইলিনের জনপ্রিয় সিনেমা) তারকা ভেবে ঘিরে ধরেছিল। আমি যখন বললাম আমি সে নই, তারা বিশ্বাসই করতে চাইছিল না।’



অন্যদিকে শেইলিন উডলিও এ সাদৃশ্য নিয়ে বেশ আনন্দিত। তিনি বলেন, ‘গ্রেসের সঙ্গে আমার কয়েকবার দেখা হয়েছে। প্রতিবারই আমরা একে অপরকে ‘টুইন’ বা যমজ বলে সম্বোধন করি। কারণ সবাই আমাদের চেহারার মিল খুঁজে পায়, এমনকি আমিও পাই। সে খুবই চমৎকার একজন মানুষ, তাই তার সঙ্গে আমার তুলনা করাটা বড় প্রশংসার বিষয়’।

চেহারায় এমন মিল থাকলেও এখন পর্যন্ত কোনো সিনেমা বা টিভি সিরিজে তাদের একসঙ্গে দেখা যায়নি। গ্রেস সম্প্রতি ‘বিগ লিটল লাইজ’ সংশ্লিষ্ট কাজ শেষ করেছেন। অন্যদিকে শেইলিন বর্তমানে নিউইয়র্কে লিন্ডসে লোহান এবং কিট হ্যারিংটনের সঙ্গে নতুন ড্রামা সিরিজ ‘কাউন্ট মাই লাইজ’-এর শুটিংয়ে ব্যস্ত আছেন।

সূত্র: কসমোপলিটান/এএফপি

এসএ/এসএন

মন্তব্য করুন