এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন ২৬৯ কোটি টাকা
ছবি: সংগৃহীত
১১:৫৭ এএম | ২৯ এপ্রিল, ২০২৬
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় ডিএসইতে ২৬৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে বলে ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে।
তথ্য অনুযায়ী, লেনদেন শুরুর ৬০ মিনিটে ডিএসইএক্স সূচক ২০ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৯ দশমিক ৭০ পয়েন্টে। একই সময়ে ডিএসইএস সূচক ৫ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস৩০ সূচক ১ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭ দশমিক ৪৯ পয়েন্টে।
এসময় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৮টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার।
লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক, যার ১২ কোটি ১০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এরপর রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স (১১ কোটি ৮৬ লাখ টাকা), বিডি থাই ফুড (১১ কোটি ৩৬ লাখ টাকা), আনোয়ার গ্যালভানাইজিং (৮ কোটি ৭০ লাখ টাকা), ডাচ-বাংলা ব্যাংক (৮ কোটি ১২ লাখ টাকা), লাভেলো আইসক্রিম (৭ কোটি ৭৫ লাখ টাকা), শেফার্ড ইন্ডাস্ট্রিজ (৭ কোটি ৫৫ লাখ টাকা), ঢাকা ব্যাংক (৭ কোটি ৩০ লাখ টাকা) ও ডমিনেজ স্টিল (৬ কোটি ৪৬ লাখ টাকা)।
কেএন/এসএন