© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে গঠনমূলক সম্পর্কে অগ্রাধিকার দেয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে গঠনমূলক সম্পর্কে অগ্রাধিকার দেয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৬ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বীরাক্কোদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৮ এ‌প্রিল) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে প্রতিমন্ত্রীর দপ্ত‌রে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য় জানায়, বৈঠকে প্রতিমন্ত্রী ও হাইকমিশনার চলমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করেন। উভয় পক্ষই বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, কানেক্টিভিটি, সংস্কৃতি এবং খেলাধুলার মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে, যাতে দু-দেশের মধ্যে উল্লেখযোগ্য অপ্রয়োজনীয় সম্ভাবনা উন্মোচিত হয়। 

প্রতিমন্ত্রী পাট, ওষুধ, চামড়াজাত পণ্য এবং তথ্যপ্রযুক্তির মতো খাতে বাংলাদেশের রপ্তানি শক্তির কথা তুলে ধরেন। তি‌নি ব‌লেন, বাংলাদেশ সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। 

প্রতিমন্ত্রী এ অঞ্চলের জনগণের স্বার্থে সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

কেএন/এসএন

মন্তব্য করুন