© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাস্টার অফ সাসপেন্স অ্যালফ্রেড হিচকক'র ৪৬তম প্রয়াণ দিবস

শেয়ার করুন:
মাস্টার অফ সাসপেন্স অ্যালফ্রেড হিচকক'র ৪৬তম প্রয়াণ দিবস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৭ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
স্যার অ্যালফ্রেড যোসেফ হিচকক ছিলেন একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। যুক্তরাজ্যের চলচ্চিত্র শিল্পে তিনি নির্বাক ও সবাক দুইধরনের চলচ্চিত্র নির্মাণ করেই সাফল্য পেয়েছিলেন। তিনি ইংল্যান্ডের শ্রেষ্ঠ পরিচালক হিসেবে সাফল্য পাওয়ার পর ১৯৩৯ সালে ইংল্যান্ড থেকে হলিউডে চলে আসেন এবং ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।

অ্যালফ্রেড হিচকক পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তাঁর দীর্ঘ পরিচালনা জীবনে নিজের জন্য পরিচালনার সম্পূর্ণ স্বতন্ত্র ও জনপ্রিয় একটি ধারা তৈরি করেছিলেন যা এখন প্রায়শই 'হিচককিয়ান' নামে উল্লেখ করা হয়। উদ্বেগ, ভয়, কল্পনা অথবা সহানুভূতির অভিব্যক্তি বাড়িয়ে দিয়ে তিনি শটকে এমন ভাবে ফ্রেমবন্দি করতেন ও সম্পাদনা করতেন যা সম্পূর্ণ ছবিকে এক অন্যন্য মাত্রায় নিয়ে যেত।

হিচকক তাঁর অসংখ্য সাক্ষাৎকার, অধিকাংশ চলচ্চিত্রে অতিথি শিল্পী হিসেবে উপস্থিতি (ক্যামিও) এবং ‘আলফ্রেড হিচকক প্রেজেন্টস’ (১৯৫৫-৬৫) নামক টেলিভিশন সংকলন অনুষ্ঠানটি উপস্থাপনা ও প্রযোজনার সুবাদে তাঁর অভিনেতাদের মতোই সুপরিচিত হয়ে ওঠেন।

তাঁর চলচ্চিত্রগুলো ৪৬টি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার'র জন্য মনোনীত হয়েছিল এবং ছয়টি পুরস্কার জিতেছিল, যদিও পাঁচটি মনোনয়ন পাওয়া সত্ত্বেও তিনি শ্রেষ্ঠ পরিচালকের অস্কার কখনো জিততে পারেননি।

এবি/টিএ

মন্তব্য করুন