সংসদে ইশরাক হোসেনআমাদের পতনের হুমকি দিলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে
ছবি: সংগৃহীত
০৬:৩৫ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
ঢাকা-০৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বিরোধী দলকে হুঁশিয়ার করে বলেছেন, বিরোধী দলের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যদি আমাদের পতনের হুমকি দেন। তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ।
আজ বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে এসব কথা বলেন ইশরাক হোসেন। তিনি বলেন, আমাদের যদি কেউ হুমকি-ধামকি দিয়ে মনে করে সরকার পতন করাবে, আমি সংসদ নেতার উদ্দেশে বলতে চাই, আপনি শুধু আমাদের হুকুম দিবেন। ইনশাআল্লাহ বিগত দিনে আপনার নির্দেশে আমরা যেভাবে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি, হাসিনার পতনের জন্য যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, সেভাবে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদের পতন ঘটানো হবে।
ইশরাক বিরোধী দলের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, এই যে সংঘাত, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিরোধী দল, তাতে লাভবান কারা হচ্ছে? লাভবান হচ্ছে ফ্যাসিবাদের দোসর, পলাতকরা। যদি তারা ফেরত আসে তাদের কী অবস্থা করবে, যারা লড়াই করেছে? আন্দোলন করেছে?
আইকে/টিএ