© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ থেকেই নিজের জন্যে জমানোর চেষ্টা করুন: সোহেল রানা

শেয়ার করুন:
আজ থেকেই নিজের জন্যে জমানোর চেষ্টা করুন: সোহেল রানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৫ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
বাংলা সিনেমার প্রখ্যাত অভিনেতা, প্রযোজক ও নির্মাতা সোহেল রানা ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত সঞ্চয়ের ওপর জোর দিয়েছেন। অভিনেতা বুধবার (২৯ এপ্রিল) দুপুরে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি জীবনের অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন।

পোস্টে সোহেল রানা লেখেন, আয় শুরু করার সময় থেকেই প্রত্যেকের উচিত নিজের জন্য একটি অংশ আলাদা করে জমিয়ে রাখা। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে অসুস্থতা বা অনাকাঙ্ক্ষিত সংকট আসতে পারে। সে সময় আত্মীয়স্বজন পাশে থাকলেও সব ধরনের সহায়তা দেওয়া তাদের পক্ষে সবসময় সম্ভব হয় না।

তার ভাষায়, কঠিন সময়ে নিজের জমানো অর্থই হয়ে ওঠে সবচেয়ে বড় ভরসা। তিনি বলেন, স্ত্রী-সন্তানের জন্য সবকিছু করলেও মূল শক্তি হওয়া উচিত নিজের সঞ্চিত অর্থ, যা প্রয়োজনে প্রিয়জনদেরও সহায়তা করতে পারে।



সোহেল রানা মনে করেন, আর্থিক নিরাপত্তা শুধু ব্যক্তিগত বিষয় নয়; এটি পরিবারের জন্যও গুরুত্বপূর্ণ। তাই বিষয়টিকে হালকাভাবে না নিয়ে শুরু থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তার এই বার্তা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কথা জানিয়ে ভবিষ্যতের জন্য সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরছেন।

পিআর/টিকে

মন্তব্য করুন