© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ সিরিজের আগে সমালোচনার জবাব দিলেন পাকিস্তান কোচ

শেয়ার করুন:
বাংলাদেশ সিরিজের আগে সমালোচনার জবাব দিলেন পাকিস্তান কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৪ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। এই দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সরফরাজ আহমেদ। তাকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ায় অনেকেই বোর্ডের সমালোচনা করছেন। তবে এসবে পাত্তা না দিয়ে নিজের কাজে মন দেওয়ার কথা জানালেন সরফরাজ।

বাংলাদেশ সফরের আগে করাচিতে কন্ডিশনিং ক্যাম্প করছে পাকিস্তান দল। সেখানেই অনুশীলনের ফাঁকে সরফরাজ বলেন, 'আমি এই নতুন সুযোগটি কাজে লাগানোর ব্যাপারে অত্যন্ত ইতিবাচক। উমর গুল, আসাদ শফিক, গ্রান্ট লুডেন এবং আব্দুল সাদের সমন্বয়ে গড়া টিম ম্যানেজমেন্ট পাকিস্তানকে সাফল্যের পথে ফেরাবে।'

কোচ হিসেবে খুব বেশি অভিজ্ঞটা নেই সরফরাজের। গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। তবে তার আগেই এ বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহীনসের মেন্টর ও ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি। এবারই প্রথম জাতীয় দলের দায়িত্ব পেলেন।

আগামী ১ মে পর্যন্ত ক্যাম্প করবে পাকিস্তান দল। এরপর ২ মে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান দল। ৮ মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টটি শুরু হবে ১৬ মে।

আসন্ন এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের পর বছরের শেষ দিকে ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান।

এবি/টিএ

মন্তব্য করুন