© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শেয়ার করুন:
সংসদে মুক্তিযোদ্ধা সদস্যদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৩ পিএম | ২৯ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদে মুক্তিযোদ্ধা সংসদ সদস্যদের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ ব্যবহার করে সম্বোধনের প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব দেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শামা ওবায়েদ বলেন, গতকাল মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। আমার মনে হয়, যেহেতু আমরা সবাই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, তাই সংসদে যেসব বীর মুক্তিযোদ্ধা আছেন-তাদের নাম উচ্চারণের সময় আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দটি ব্যবহার করা হলে সম্মান জানানো হবে। এতে নতুন প্রজন্মও বিষয়টি সম্পর্কে জানতে পারবে।

তিনি আরও বলেন, সরকার ও বিরোধী-উভয় দলের মধ্যেই মুক্তিযোদ্ধা রয়েছেন। সংসদের ভেতরে এ প্রথা চালু করা গেলে বাইরেও তা অনুসরণ করা সম্ভব হবে।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে, যা সংসদ অনুমোদন করেছে। বর্তমানে যারা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তারাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হন; অন্যরা মুক্তিযুদ্ধের সহায়ক হিসেবে গণ্য।

তিনি আরও বলেন, সাধারণত সংসদে আসনভিত্তিক পরিচয়েই বক্তব্য দেওয়া হয়। তবে নিশ্চিতভাবে কেউ প্রকৃত মুক্তিযোদ্ধা হলে, সেই অনুযায়ী তাকে উল্লেখ করার চেষ্টা করা হবে।

আরআই/টিএ

মন্তব্য করুন