© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গৌরীর মাঝেই শান্তি খুঁজে পান আমির

শেয়ার করুন:
গৌরীর মাঝেই শান্তি খুঁজে পান আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৩ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের জীবনে যেন বইছে বসন্তের হাওয়া। আলো-আঁধারির দীর্ঘ পথ পেরিয়ে, ব্যক্তিগত ঝড়-ঝাপটার পর এবার গৌরী স্প্র্যাটের হাত ধরেই যেন খুঁজে পেলেন হৃদয়ের কাঙ্ক্ষিত শান্তির ঠিকানা, যেখানে ভালোবাসা শুধু অনুভূতি নয়, বরং এক নতুন জীবনের প্রতিশ্রুতি। সম্প্রতি নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে খোলামেলা কথা বলেছেন আমির খান নিজেই।

গত বছর নিজের জন্মদিনে গৌরীকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার জানালেন মনের গহীনের কথা। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এ বিষয়ে আমির বলেন, ‘গৌরী আমাকে শান্তি দিয়েছে। এই সম্পর্কে আমি এমন এক প্রশান্তি অনুভব করছি, যা আগে কখনো পাইনি।’

নিজের জীবনের ফেলে আসা দিনগুলো নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানান, গৌরীকে পাওয়ার পর তিনি নিজেকে অনেকটা ‘সম্পূর্ণ’ মনে করছেন। এই সম্পর্ক তাকে নতুন করে মানসিক শক্তি ও স্থিতি দিয়েছে। সাক্ষাৎকারে নিজের অতীতের দুই বিয়ে নিয়েও কথা বলেন আমির খান।



প্রথম স্ত্রী রীনা দত্ত এবং দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও তাদের প্রতি শ্রদ্ধা হারাননি তিনি। আমির জানান, রীনা ও কিরণ উভয়ের সঙ্গেই তার সম্পর্ক আজও অত্যন্ত সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ। বিচ্ছেদ মানেই যে তিক্ততা নয়, আমির তার বাস্তব উদাহরণ তৈরি করে রেখেছেন।

এদিকে আলো ঝলমলে সাফল্যের মুকুট মাথায় নিয়েও নিজেকে সন্তানের বাবা হিসেবে নিজেকে শতভাগ নম্বর দিতে পারছেন না আমির। তিনি বলেন, ‘কাজের নেশায় আমি আমার দুই সন্তান জুনায়েদ ও ইরাকে যথেষ্ট সময় দিতে পারিনি। এক সময় এমনও হয়েছে যে, নিজের সন্তানদের চেয়ে পরিচালকদের সঙ্গে বেশি সময় কাটিয়েছি আমি।

এসএ/এসএন

মন্তব্য করুন