© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট দিয়ে বেরিয়েই কেন ক্ষুব্ধ রঞ্জিত মল্লিক?

শেয়ার করুন:
ভোট দিয়ে বেরিয়েই কেন ক্ষুব্ধ রঞ্জিত মল্লিক?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৯ পিএম | ৩০ এপ্রিল, ২০২৬
২৯ এপ্রিল হয়ে গেল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এদিন সস্ত্রীক ভোট দেন রঞ্জিত মল্লিক। সঙ্গে ছিলেন তাঁদের কন্যা তথা অভিনেত্রী, সাংসদ কোয়েল মল্লিকও। ভোট দিয়ে বেরিয়েই এদিন ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক। কিন্তু কী ঘটেছে?

এদিন ভোট দিয়ে বেরিয়েই রঞ্জিত মল্লিক বলেন, "একটা ব্যাপার আমার বলতে একটু খারাপ লাগছে। আমি সিনিয়র সিটিজেন, ৮০ -এর উপর বয়স আমার। প্রায় ৬০ বছর ধরে আমি ভোট দিচ্ছি। কখনও মিস করিনি। এরম ভোট আমার ৬০ বছরের মধ্যে কখনও হয়নি। লাখ লাখ মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না। SIR এর জন্য ভোট দেওয়ার অধিকার পেল না এটার থেকে দুঃখের আর কিছু নেই। শুধু এটুকুই বলব। ৬০ বছর ভোট দিচ্ছি, তার মধ্যে এরম প্রথমবার হল।"



অন্যদিকে তাঁর কন্যা কোয়েল মল্লিকের সাংসদ হওয়ার পর এটা প্রথম নির্বাচন। তিনি ভোট দিয়ে বেরিয়ে বলেন, "যবে থেকে ভোট দেওয়ার অধিকার পেয়েছি, তবে থেকেই আমি চেয়েছি যেন দেশের উন্নতি হয়, মানুষের উন্নতি হয়। সবাই যেন নিজের জায়গা থেকে ভাল থাকে, আনন্দে থাকে, সুস্থ থাকে। এটা একটা গণতান্ত্রিক অধিকার, যা প্রতিটি মানুষের আছে। সেটা প্রয়োগ করা উচিত। সেই দিক থেকে আজকের দিনটা খুবই জরুরি। আমি চাইব আজকের দিনে সবাই যেন ভোট দিতে পারেন সবার নিজেদের মতো করে। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার।"

২৬ -এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী হিসেবে যখন অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয় রীতিমত চমকে উঠেছিলেন সকলে। অভিনেত্রী যে রাজনীতির আঙিনায় পা দিতে পারেন এটা যেন অপ্রত্যাশিত ব্যাপার ছিল অনেকের কাছেই। কিছুদিন আগেই বিধানসভায় মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন তিনি। ৬ এপ্রিল দিল্লিতে রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছেন কোয়েল। তবে সাংসদ, অভিনেত্রী নিজের আসল নাম অর্থাৎ রুক্মিণী মল্লিক হিসেবে শপথ নিয়েছেন সংসদে। বাংলায় কোয়েলের শপথ গ্রহণও বেশ নজর কেড়েছে। সেদিন কোয়েলকে রাজ্যসভায় লাল পাড় সাদা শাড়ি পরে দেখা গিয়েছিল।


এসএ/এসএন

মন্তব্য করুন