© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আদিত্য-ইয়ামির জীবনে কি নতুন অধ্যায় শুরু হলো?

শেয়ার করুন:
আদিত্য-ইয়ামির জীবনে কি নতুন অধ্যায় শুরু হলো?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৮ পিএম | ০১ মে, ২০২৬
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে। গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পায় ছবির প্রথম অংশ এবং এ বছরের ১৯ মার্চ মুক্তি পেয়েছে এর দ্বিতীয় পর্ব - ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দুটি ছবিই বক্স অফিসের পুরনো সব রেকর্ড চুরমার করে দিয়েছে। বিশেষ করে দ্বিতীয় পর্ব মাত্র ১১ দিনেই প্রথম পর্বের আয়কে ছাড়িয়ে গিয়ে অনন্য এক নজির গড়েছে।

এই অভাবনীয় সাফল্যের পর সম্প্রতি গ্রাৎসিয়া ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে ছবির পরিচালক আদিত্য ধরের স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতম নিজের অনুভূতি শেয়ার করেছেন।

দীর্ঘ এই সাফল্যের প্রভাব তাদের ব্যক্তিগত জীবনে কেমন পড়েছে, তা নিয়ে ইয়ামি বলেন, মানুষ হিসেবে তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আদিত্য সবসময়ই অত্যন্ত বিনয়ী এবং সাফল্যের আলোয় খুব একটা বিচলিত হন না।



ইয়ামি জানান, তারা দুজনেই অত্যন্ত আধ্যাত্মিক। তারা এটা বিশ্বাস করেন, ভালো মানুষের সাথে ভালো কিছুই ঘটে। যা ভাগ্যে নির্ধারিত তা হয়তো কিছুটা দেরিতে আসতে পারে, কিন্তু তা কখনোই অস্বীকার করা যায় না।

সাক্ষাৎকারে ইয়ামি সিনেমার মূল শক্তির জায়গাতেও আলোকপাত করেন। তিনি মনে করেন, ‘ধুরন্ধর’-এর এই বিশাল সাফল্য শুধু বক্স অফিসের সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। দর্শক আবারও শক্তিশালী চিত্রনাট্য এবং নির্মাতার দূরদর্শী ভাবনার ওপর আস্থা রাখছেন।
বলিউডের বর্তমান প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, এক সময় যখন প্রেক্ষাগৃহে দর্শক ফেরানো নিয়ে দুশ্চিন্তা ছিল, তখন ‘ধুরন্ধর’ প্রমাণ করেছে যে ভালো কনটেন্ট পেলে মানুষ বারবার সিনেমা হলে আসতে রাজি।

আদিত্য ধরের ধুরন্ধরে অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, আর. মাধবন এবং অর্জুন রামপালের মতো তারকারা। ছবির কাহিনী মূলত একজন ভারতীয় আন্ডারকভার এজেন্টের জীবনের রোমহর্ষক ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। প্রথম পর্বে সেই এজেন্টের পাকিস্তানের একটি কুখ্যাত গ্যাংস্টার নেটওয়ার্কে অনুপ্রবেশের গল্প দেখানো হয়েছিল, যা বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করে।

এসএ/এসএন

মন্তব্য করুন