© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ডন ৩’র শুটিংয়ে আজব সব শর্ত রেখেছিলেন রণবীর!

শেয়ার করুন:
‘ডন ৩’র শুটিংয়ে আজব সব শর্ত রেখেছিলেন রণবীর!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৪ পিএম | ০১ মে, ২০২৬
বলিউডে আবারও নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে রণবীর সিং। বহুল আলোচিত ছবি ‘ডন ৩’ ঘিরে জল্পনা যেন থামছেই না। নতুন ডন হিসেবে রণবীরের নাম ঘোষণার পর থেকেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, আর এবার সেই জল্পনায় যোগ হল আরও এক চাঞ্চল্যকর অধ্যায়।

শোনা যাচ্ছে, ছবির শুটিং শুরু হওয়ার আগেই নির্মাতাদের সামনে বেশ কিছু অদ্ভুত এবং ব্যয়বহুল শর্ত রেখেছিলেন রণবীর। ইন্ডাস্ট্রির অন্দরমহলে এখন সেই দাবিগুলিই আলোচনার কেন্দ্রে। বলিপাড়ার নানা সূত্রে জানা যাচ্ছে, নিজের আরাম এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই এই শর্তগুলো দিয়েছিলেন অভিনেতা।



সবচেয়ে বেশি চর্চা হচ্ছে ভ্যানিটি ভ্যান নিয়ে। খবর অনুযায়ী, রণবীর নাকি একসঙ্গে সাতটি ভ্যানিটি ভ্যান চেয়েছিলেন। এর মধ্যে দুটি ভ্যান সম্পূর্ণভাবে কালো কাপড়ে ঢেকে রাখতে হবে, যাতে বাইরের কেউ ভিতরের কোনও দৃশ্য দেখতে না পায়। এমন শর্ত যে প্রযোজনা সংস্থার জন্য বেশ চ্যালেঞ্জের, তা বলাই বাহুল্য।

এতেই শেষ নয়, সেটে সবসময় একশো কেজি বরফ মজুত রাখার দাবিও ছিল তাঁর। ঠিক কী কারণে এই বিপুল পরিমাণ বরফের প্রয়োজন, তা নিয়ে স্পষ্ট কিছু জানা না গেলেও বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি বিস্ময় প্রকাশ করছেন অনেকেই।

পাশাপাশি, নিজের সঙ্গে যোগাযোগের জন্য একজন নির্দিষ্ট সহকারী রাখার কথাও বলেন রণবীর। ওই সহকারীই তাঁর হয়ে সমস্ত বার্তা আদান-প্রদান এবং সমন্বয়ের দায়িত্ব সামলাবেন এমনটাই ছিল তাঁর শর্ত।

এই সব দাবিকে কেন্দ্র করেই নাকি শুরু হয় নির্মাতাদের সঙ্গে মতবিরোধ। শুটিং শুরুর আগেই এমন কঠোর এবং ব্যয়বহুল শর্তে প্রযোজনা দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় বলে জানা যাচ্ছে। ধীরে ধীরে সেই অস্বস্তিই বড় আকার নেয়, আর ‘ডন ৩’-এ রণবীরের থাকা না-থাকা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে।

যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত অভিনেতা বা নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবুও ইন্ডাস্ট্রির অন্দরে এই ঘটনাই এখন সবচেয়ে বড় চর্চার বিষয় হয়ে উঠেছে। নতুন ডন হিসেবে রণবীরের যাত্রা আদৌ মসৃণ হবে কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে নানা মহলে।

পিআর/টিকে

মন্তব্য করুন