অস্কার ট্রফি আলমারিতে, কেন এমন অদ্ভুত সিদ্ধান্ত মাইকেল বি জর্ডানের?
ছবি: সংগৃহীত
০৪:৪৫ পিএম | ০১ মে, ২০২৬
অস্কার জয়ের মতো সর্বোচ্চ সম্মান পাওয়ার পরও এবার ভিন্ন এক কারণে আলোচনায় হলিউড তারকা মাইকেল বি জর্ডান। চলতি বছরে সেরা অভিনেতার পুরস্কার জেতার পর সেই অস্কার ট্রফি তিনি কোথায় রাখবেন, তা নিয়ে নিজেরই দ্বিধার কথা প্রকাশ করেছেন এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাইকেল বি জর্ডান জানান, অস্কারের মতো মূল্যবান ট্রফি আপাতত তিনি আলমারিতে রেখেছেন। স্থায়ীভাবে এটি কোথায় রাখবেন, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। তাঁর ভাষায়, ট্রফিটি ইতিমধ্যেই একাধিক জায়গায় ঘুরেছে, তবে কোনো নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে রাখা হয়নি।

অভিনেতা আরও জানান, এই মুহূর্তে তিনি অতীত সাফল্যের চেয়ে ভবিষ্যৎ কাজ নিয়েই বেশি মনোযোগী। অস্কার জয়ের পর আবেগে ভেসে না গিয়ে বরং পেশাগত দায়িত্বের দিকেই মনোযোগ দিতে চান তিনি।
চলতি বছরের অস্কার আসরে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন। ছবিটিতে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচক উভয়েরই প্রশংসা কুড়ান।
পরিচালক রায়ান কুগলারের সঙ্গে তার কাজ করা এই ছবিটি একাধিক বিভাগে পুরস্কার অর্জন করে। একই সঙ্গে মাইকেল বি জর্ডান তাঁর অভিনয় দক্ষতার নতুন উচ্চতা স্পর্শ করেন।
অভিনয়ের পাশাপাশি পরিচালনা এবং অন্যান্য প্রকল্পেও ব্যস্ত সময় পার করছেন এই তারকা। শিগগিরই একটি অ্যানিমেটেড প্রজেক্টে কণ্ঠশিল্পী হিসেবেও তাঁকে দেখা যাবে বলে জানা গেছে।
অস্কার জয়ীর মতো মর্যাদাপূর্ণ পুরস্কারকে ঘিরে তার এমন স্বাভাবিক এবং নির্লিপ্ত মনোভাব অনেকের কাছেই ভিন্নভাবে ধরা দিয়েছে। সাফল্যের শীর্ষে থেকেও বাস্তববাদী এই দৃষ্টিভঙ্গিই এখন আলোচনায় মাইকেল বি জর্ডানকে।
পিআর/টিএ