© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ওমকারা’-তে সাইফের চরিত্র করতে চেয়েছিলেন ইরফান!

শেয়ার করুন:
‘ওমকারা’-তে সাইফের চরিত্র করতে চেয়েছিলেন ইরফান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৫ পিএম | ০১ মে, ২০২৬
বিশাল ভরদ্বাজের ‘ওমকারা’ ভারতীয় সিনেমার এক স্মরণীয় অধ্যায় হিসেবে আজও দর্শকদের মনে জায়গা করে আছে। বিশেষ করে ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রটি সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে এক আইকনিক উপস্থিতি, যা অভিনয়ের মানচিত্রে সাইফ আলি খানের ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিয়েছিল।

সম্প্রতি পরিচালক বিশাল ভরদ্বাজ এক সাক্ষাৎকারে জানালেন, এই চরিত্রের জন্য প্রথম থেকেই ভিন্ন এক নাম তাঁর মাথায় ছিল। প্রয়াত অভিনেতা ইরফান খান নাকি ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রটি নিয়ে ভীষণ আগ্রহ প্রকাশ করেছিলেন এবং ব্যক্তিগতভাবে পরিচালককে অনুরোধও করেছিলেন এই চরিত্রে তাঁকে ভাবার জন্য। তাঁর বিশ্বাস ছিল, এমন জটিল এবং নেগেটিভ শেডের চরিত্রে তিনি নতুনভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন।

তবে সেই সময় ইতিমধ্যেই সাইফ আলি খানের সঙ্গে কথা পাকা করে ফেলেছিলেন বিশাল ভরদ্বাজ। তিনি জানান, সইফকে নিয়ে চরিত্রটিতে একেবারে নতুন রূপে উপস্থাপনের পরিকল্পনাও তাঁর মাথায় ছিল। সেই কারণে সিদ্ধান্ত বদলানো আর সম্ভব হয়নি।



পরবর্তীতে পর্দায় যখন সাইফ আলি খান ‘ল্যাংড়া ত্যাগী’ হিসেবে আত্মপ্রকাশ করেন, তখন তার অভিনয় দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়। চরিত্রটির তীব্রতা, ভাষা ও মানসিক জটিলতা তিনি যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, তা সিনেমাপ্রেমীদের মনে গভীর ছাপ ফেলে।

বিশেষ বিষয় হলো, ইরফান খানও পরবর্তীতে সাইফের অভিনয় দেখে তাঁর প্রশংসা করেছিলেন বলে জানান পরিচালক। যদিও তিনি নিজে চরিত্রটি করতে পারেননি, তবুও সহকর্মীর কাজের প্রতি তাঁর সম্মান ও স্বীকৃতি ছিল স্পষ্ট।

পিআর/টিএ

মন্তব্য করুন