© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সম্পর্ক এতই গভীর যে, আমরা পরস্পরকে হত্যাও করতে পারি: আনুশকা

শেয়ার করুন:
সম্পর্ক এতই গভীর যে, আমরা পরস্পরকে হত্যাও করতে পারি: আনুশকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৬ পিএম | ০১ মে, ২০২৬
বলিউডের একসময়কার জনপ্রিয় জুটি আনুশকা শর্মা এবং রণবীর সিং পর্দার রসায়নের বাইরে তাদের সম্পর্ক নিয়েও একসময় কম আলোচনা হয়নি। ‘ব্যান্ড বাজা বারাত’ ও ‘লেডিজ ভার্সেস রিকি বেহেল’ ছবিতে একসঙ্গে অভিনয়ের পর থেকেই দর্শকদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছিল এই জুটি। সেই সময়ই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন ছড়ায়।

বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে সরে গিয়ে সংসার ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত আনুশকা । স্বামী বিরাট কোহলির সঙ্গে পারিবারিক জীবন এবং নিজের ব্যবসা সামলাতেই এখন সময় কাটে তার। তবে কেরিয়ারের শুরুর দিকে রণবীর সিংয়ের সঙ্গে তার বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা নিয়ে যে কৌতূহল ছিল, তা এখনও আলোচনায় উঠে আসে মাঝেমধ্যেই।



এক সাক্ষাৎকারে সেই সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেছিলেন আনুশকা । তিনি জানিয়েছিলেন, রণবীরকে তার আকর্ষণীয় মনে হতো এবং তাকে তিনি পছন্দও করতেন। তবে সেই পছন্দ কখনও প্রেমের সম্পর্কে রূপ নেয়নি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, তাঁদের ব্যক্তিত্বে ছিল বিস্তর পার্থক্য।

আনুশকার কথায়, তিনি আবেগপ্রবণ, অন্যদিকে রণবীর অনেক বেশি বাস্তববাদী। জীবন সম্পর্কে দু’জনের দৃষ্টিভঙ্গিও ছিল সম্পূর্ণ আলাদা। তাই সম্পর্ক গড়ে উঠলেও তা স্থায়ী হওয়ার সম্ভাবনা খুব কম বলেই মনে করেছিলেন তিনি। তবুও বন্ধু হিসেবে তাঁদের বোঝাপড়া ছিল বেশ গভীর।

সবচেয়ে চমকপ্রদ ছিল তার একটি মন্তব্য, যেখানে হাসতে হাসতেই তিনি বলেন, তাদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে, তারা পরস্পরকে ‘হত্যা’ করতেও পারেন। যদিও এই মন্তব্যটি নিছকই রসিকতা হিসেবে করা, তবুও তা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

২০১০-১১ সালের দিকে তাঁদের সম্পর্ক নিয়ে জোর জল্পনা চললেও, পরবর্তীতে সেই অধ্যায় আর এগোয়নি। পরে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় বিরাট কোহলির সঙ্গে অনুষ্কার ঘনিষ্ঠতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিয়েতে পরিণত হয় ২০১৭ সালে।

পর্দার রসায়ন, বন্ধুত্ব আর অসম্পূর্ণ সম্পর্ক সব মিলিয়ে অনুষ্কা ও রণবীরের গল্প আজও বলিউডের স্মৃতিতে এক বিশেষ জায়গা দখল করে রয়েছে।

পিআর/টিএ


মন্তব্য করুন