© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনৈতিক মন্তব্য ঘিরে ফের বিতর্কে কুনিকা সদানন্দ!

শেয়ার করুন:
রাজনৈতিক মন্তব্য ঘিরে ফের বিতর্কে কুনিকা সদানন্দ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ পিএম | ০১ মে, ২০২৬
মণিপুরের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতি ঘিরে রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে ফের বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী কুনিকা সদানন্দ। প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর প্রকাশ্য কটাক্ষ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও পাল্টা বিতর্ক।

সম্প্রতি মণিপুরে নতুন করে সহিংস ঘটনার পর রাজ্যজুড়ে উত্তেজনা ছড়ায়। এক নিরাপত্তা বাহিনীর জওয়ানের বাড়িতে হামলায় শিশু নিহত হওয়ার ঘটনায় আবারও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন কুনিকা সদানন্দ।

একটি ভিডিও বার্তা ও সামাজিক মাধ্যমে করা মন্তব্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেন, গত এক দশকে দেওয়া “পরিবর্তন”-এর প্রতিশ্রুতি আদৌ বাস্তবায়িত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও প্রচারমূলক সফরের প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত করেন যে, মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের আরও সক্রিয় হওয়া উচিত ছিল।

অভিনেত্রীর মন্তব্যে তিনি আরও দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক ব্যস্ততা থাকলেও মণিপুরের মতো স্পর্শকাতর পরিস্থিতি নিয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। তার এই বক্তব্য দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।



এরপরই রাজনৈতিক শিবির থেকে শুরু হয় পাল্টা আক্রমণ। অনেকেই কুণিকার ব্যক্তিগত জীবন ও পূর্বের মন্তব্য তুলে ধরে তাঁকে সমালোচনা করেন। কেউ কেউ তাঁর মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন। অন্যদিকে অভিনেত্রীও নিজের অবস্থান থেকে পিছু হটেননি এবং সমালোচনার জবাব দিয়েছেন বলে জানা যায়।

এই ঘটনায় আবারও বিনোদন জগতের তারকাদের রাজনৈতিক মন্তব্য ঘিরে বিতর্ক তীব্র হয়েছে। সামাজিক মাধ্যমে দুই পক্ষের মতবিরোধ স্পষ্টভাবে সামনে এসেছে, যা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে।

পিআর/টিএ

মন্তব্য করুন