© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দাউদের বাড়িতে আমন্ত্রণ পেয়েছিলেন ঋষি কাপুর, কেমন ছিল আপ্যায়ন?

শেয়ার করুন:
দাউদের বাড়িতে আমন্ত্রণ পেয়েছিলেন ঋষি কাপুর, কেমন ছিল আপ্যায়ন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৮ পিএম | ০১ মে, ২০২৬
বলিউডের প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের জীবনের এক অজানা অধ্যায় ঘিরে ফের আলোচনায় এসেছে তার দাউদ ইব্রাহিমের সঙ্গে সাক্ষাতের ঘটনা। এক পুরনো সাক্ষাৎকারের কথা সামনে এনে নতুন করে চর্চা শুরু হয়েছে সেই সময়কার অভিজ্ঞতা নিয়ে।

জানা যায়, একদিন হঠাৎ করেই ঋষি কাপুরের বাড়ির সামনে এসে দাঁড়ায় একটি চকচকে বিলাসবহুল গাড়ি। সেটি পাঠানো হয়েছিল স্বয়ং দাউদ ইব্রাহিমের পক্ষ থেকে। সেই সময় অভিনেতাকে জানানো হয়, তাকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। তবে নিরাপত্তার কারণে গাড়িটিকে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন রাস্তা ঘুরিয়ে নেওয়া হয়, যাতে গন্তব্যের পথ সহজে বোঝা না যায়।

এরপর অভিনেতা পৌঁছন দাউদের কাছে। সেখানে তাকে খুবই সাধারণ ও অনাড়ম্বরভাবে স্বাগত জানানো হয় বলে জানান ঋষি। কোনও আড়ম্বর বা অতিরিক্ত আয়োজন ছিল না। প্রথমে তাকে চা ও বিস্কুট দেওয়া হয়। দাউদ নিজে মদ্যপান করতেন না বলে অতিথিকেও মদ পরিবেশন করা হয়নি।

ঋষি কাপুরের বর্ণনায় উঠে আসে, সেই সাক্ষাতে দাউদ তার কাজ ও জীবন নিয়ে কথা বলেছিলেন, যদিও সেই কথোপকথনে অনুশোচনার কোনও ছাপ তিনি অনুভব করেননি। বিদায়ের সময় নাকি দাউদ তাকে বলেছিলেন, কোনও প্রয়োজনে যোগাযোগ করতে দ্বিধা না করতে। এই আচরণে অভিনেতা বিস্মিত হয়েছিলেন বলে জানান তিনি।



পরবর্তীতে ১৯৮৯ সালে দুবাইতে আরও একবার দাউদের সঙ্গে তার দেখা হয়। সেই সময় স্ত্রী নীতু কাপুরের সঙ্গে কেনাকাটার সময় হঠাৎ দাউদের উপস্থিতি ঘটে বলে জানা যায়। নিরাপত্তার ঘেরাটোপে থাকা সেই মুহূর্তও ঋষি কপূরের স্মৃতিতে বিশেষভাবে জায়গা করে নিয়েছিল।

নিজের লেখায় ঋষি কপূর উল্লেখ করেছিলেন, দাউদের ব্যবহার তার সঙ্গে সবসময়ই ভদ্র ও আন্তরিক ছিল, যা নিয়ে তার মনে দ্বন্দ্বও তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সম্পর্ক ও বাস্তবতার পরিবর্তন তাকে ভাবিয়েছিল বলেও তিনি জানিয়েছিলেন।

এই ঘটনার পুনরায় সামনে আসায় বলিউড মহলে পুরনো সেই সময়ের নানা অজানা দিক নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

পিআর/টিএ

মন্তব্য করুন