স্ক্রিপ্ট না পরেই রাজি হয়ে যান ছবির জন্য, কারণ কী শুধুই বাবার ভয়?
ছবি: সংগৃহীত
০৮:৫৮ এএম | ০২ মে, ২০২৬
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান সাধারণত তাঁর ছবির নির্বাচন নিয়ে অত্যন্ত সতর্ক থাকেন। চিত্রনাট্য, নির্মাণশৈলী এবং চরিত্র সব কিছু খুঁটিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়ার জন্যই তাঁর এই পরিচিতি। তবে সাম্প্রতিক এক আলাপচারিতায় উঠে এসেছে তাঁর ক্যারিয়ারের এক ভিন্ন অধ্যায়, যেখানে তিনি নিজেই স্বীকার করেছেন, সব সিদ্ধান্তই যে কৌশলগত ছিল, তা নয়।
একটি কথোপকথনে আমির খান জানান, অনেক সময় তিনি আবেগের বশেই ছবিতে কাজ করতে রাজি হয়েছেন। এমনকি তাঁর ক্যারিয়ারে অন্তত দুটি ছবি রয়েছে, যেখানে তিনি চিত্রনাট্য না পড়েই সম্মতি দিয়েছিলেন। এই সিদ্ধান্তগুলোর পেছনে ছিল পারিবারিক প্রভাব, বিশেষ করে তাঁর বাবা তাহির হোসেন-এর ভূমিকা।

আমির খান স্মৃতিচারণ করে বলেন, একবার তার বাবা তাকে জানান, প্রবীণ নির্মাতা দেব আনন্দ তাঁর সঙ্গে দেখা করতে চান একটি ছবির জন্য। কিন্তু অবাক করা বিষয় হলো, ছেলের সঙ্গে আলোচনা না করেই সেই প্রস্তাবে আগেই সম্মতি জানিয়ে দেন তাঁর বাবা। আমির তখন চিত্রনাট্য শোনার ইচ্ছা প্রকাশ করলেও তাঁর বাবা স্পষ্ট জানিয়ে দেন, কোনো প্রশ্ন করা যাবে না শুধু গিয়ে ছবির জন্য রাজি হয়ে আসতে হবে। বাবার প্রতি শ্রদ্ধা ও এক ধরনের ভয় থেকেই শেষ পর্যন্ত তিনি সেই প্রস্তাবে সম্মতি দেন।
এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে আরেকটি ছবির ক্ষেত্রে। নিজের প্রযোজনায় তৈরি একটি ছবিতে কাজ করার সময়ও তার বাবা তাকে চিত্রনাট্য জানতে দেননি। বরং দীর্ঘ সময় ধরে তাঁকে বোঝানোর পর আমির শেষ পর্যন্ত কোনো প্রশ্ন না করেই কাজটি গ্রহণ করেন। পরে তিনি হাস্যরসের সঙ্গেই বলেন, তাঁর যেসব ছবির জন্য সমালোচনা হয়েছে, সেগুলোর দায় দর্শক তাঁর ওপর চাপাতে পারেন, কারণ সেগুলোর চিত্রনাট্য তিনি নিজেই পড়েছিলেন।
পিআর/এসএন