© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩য় সন্তানের বাবা হলেন বিগ বস জয়ী মুনাওয়ার ফারুকী

শেয়ার করুন:
৩য় সন্তানের বাবা হলেন বিগ বস জয়ী মুনাওয়ার ফারুকী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৪ এএম | ০২ মে, ২০২৬
জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন জনপ্রিয় কৌতুকশিল্পী ও ‘বিগ বস’ জয়ী মুনাওয়ার ফারুকী। মে মাসের প্রথম দিনেই তার পরিবারে এলো এক নতুন সদস্য। দ্বিতীয় স্ত্রী মেহজাবিন কোটওয়ালা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন, আর সেই খুশির খবর নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন মুনাওয়ার।

১ মে রাতে করা এক পোস্টে একরত্তি মেয়ের আগমনের কথা জানান তিনি। চারটি ছবির একটি কোলাজে ধরা পড়ে আবেগঘন কিছু মুহূর্ত একটিতে স্ত্রীর হাত ধরে রয়েছেন তিনি, অন্যটিতে হাসপাতালের বাইরের দৃশ্য, আর একটি ছবিতে মায়ের কোলে সদ্যোজাত শিশুর আলতো উপস্থিতি। এই নতুন অতিথিকে ‘বরকত’ বলে উল্লেখ করে মুনাওয়ার অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।



এই কন্যাসন্তানের জন্মের সঙ্গে সঙ্গে তিন সন্তানের বাবা হলেন মুনাওয়ার। প্রথম স্ত্রীর সঙ্গে তার একটি পুত্রসন্তান রয়েছে, যে বর্তমানে তার সঙ্গেই থাকে। পাশাপাশি, মেহজাবিনের আগের পক্ষের একটি কন্যাসন্তানও রয়েছে, যাকে মুনাওয়ার নিজের সন্তানের মতোই ভালোবাসেন। এবার তাঁদের সংসারে এল তাঁদের যৌথ জীবনের প্রথম সন্তান।

মুনাওয়ারের ব্যক্তিগত জীবন বরাবরই নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী। প্রথম বিবাহিত জীবনের অবসান ঘটে কয়েক বছর আগে। পরে ‘বিগ বস’-এ সাফল্যের পর নতুন করে জীবনের সূচনা করেন তিনি। ২০২৪ সালে মেহজাবিন কোটওয়ালার সঙ্গে ঘর বাঁধেন মুনাওয়ার, আর সেই সংসারেই এবার নতুন প্রাণের আগমন।

এই সুখবর সামনে আসতেই সহকর্মী থেকে অনুরাগী সবাই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। নানা বিতর্ক ও কঠিন সময় পেরিয়ে জীবনের এই আনন্দঘন মুহূর্ত যেন নতুন করে আলো ছড়াল তাঁর জীবনে।

পিআর/এসএন

মন্তব্য করুন