সিলেট থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৯:২০ পিএম | ০২ মে, ২০২৬
এক দিনের ব্যস্ত কর্মসূচি শেষে সিলেট থেকে ফ্লাইটে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার রাত সাড়ে ৮টার কিছু পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তারা। সিলেটে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান।
সিলেটে দিনের শেষ কর্মসূচি হিসেবে তারেক রহমান সন্ধ্যা ৬টার দিকে শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতাকর্মীদের কর্মী সভায় অংশ নেন। সেখানে তিনি তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এক দিনের সফরে শনিবার সকালে সিলেটে গিয়ে দিনভর ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচি, সুধী সমাবেশ, দলীয় কর্মীসভা, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।
ইউটি/টিএ