লালমনিরহাটের আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ আহত ৩
ছবি: সংগৃহীত
০১:৫৯ এএম | ২৬ অক্টোবর, ২০২৬
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে বনচৌকি বিওপির আওতাধীন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নজু, আফসার ও শরিফা। তাদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
১৫ বিজিবি জানায়, ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে তিনজনকে আহত করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে সতর্ক অবস্থান নেন। বাঘটির অবস্থান শনাক্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে জেলা প্রশাসন। বাঘটি তাড়াতে দুই রাউন্ড গুলি ছোড়ার তথ্যও জানা গেছে।
এদিকে, ঘটনাস্থলে বিজিবি অধিনায়ক ও টহল দল অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে বাঘটির বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
একেএস/টিএ