© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি উড়োজাহাজ: বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:
বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১৪টি উড়োজাহাজ: বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪২ এএম | ০৪ মে, ২০২৬

সরকার জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্ক সম্প্রসারণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। এ লক্ষ্যে বহরে নতুন করে ১৪টি এয়ারক্রাফট যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


রোববার (৩ মে) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।


বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও সুপরিচিত ও প্রতিযোগিতামূলক করে তুলতে সরকার নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে। বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হলে রুট সংখ্যা বাড়বে, যাত্রীসেবার মানও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে তিনি হজযাত্রীদের উদ্দেশে বলেন, আপনারা পবিত্র হজ পালন শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করবেন। এ সময় তিনি সকল হজযাত্রীর নিরাপদ ও সফল সফর কামনা করেন।

এসকে/এসএন

মন্তব্য করুন