© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আব্দুর রউফ

শেয়ার করুন:
হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আব্দুর রউফ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ পিএম | ০৬ মে, ২০২৬
বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৩০ এপ্রিল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আদালত।

এদিন শুনানিকালে আব্দুর রউফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে আব্দুর রউফকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন।

ঘটনার পর নিহতের শ্যালক আব্দুর রব বাদী হয়ে ওই বছরের ২১ আগস্ট নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়।

এসএন 

মন্তব্য করুন