© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন:
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৯ পিএম | ০৬ মে, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা। বুধবার (৬ মে) দুপুরে সচিবালয়ে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতের পর এ বিষয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন। বৈঠকে আলোচনার বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে আনন্দের সঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা নেয়া হচ্ছে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। 

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সারাদেশে বিএনসিসিকে শক্তিশালীকরণে মিটিংয়ে বসেছিলাম।

পলিসিগত আলোচনা হয়েছে। সমাজে মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে, সেই মূল্যবোধগুলোকে ফিরিয়ে আনতে বিএনসিসি, গার্লস গাইড, রোভার স্কাউটের মতো সংগঠনগুলোকে নিয়ে কাজ করা হবে।

এমআর/এসএন 

মন্তব্য করুন