© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ভাড়া বাড়ল লঞ্চের

শেয়ার করুন:
এবার ভাড়া বাড়ল লঞ্চের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ পিএম | ০৬ মে, ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। ১০০ কিলোমিটারে ওপরে গেলে প্রতি কিলোমিটারে ১৪ পয়সা বাড়বে।

বুধবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন ভাড়া মঙ্গলবার থেকে কার্যকরের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলে হয়েছে, প্রথম ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে। এ ছাড়া জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভাড়া বিশ্লেষণ করলে দেখা যায়, প্রথম ১০০ কিলোমিটারের ভাড়া বেড়েছে প্রায় ৬ দশমিক ৫০ শতাংশ (২.৭৭ টাকা থেকে ২.৯৫ টাকা)। অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ভাড়া বেড়েছে প্রায় ৫ দশমিক ৮৮ শতাংশ (২.৩৮ টাকা থেকে ২.৫২ টাকা)।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌ রুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করেছে।

এর আগে গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে। নতুন দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

আইকে/টিএ

মন্তব্য করুন