© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৩

শেয়ার করুন:
চট্টগ্রামে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৩

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৩ এএম | ০৭ মে, ২০২৬
চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে যুবলীগ নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. আবুল কাশেমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি পটিয়া থানার একটি বিস্ফোরক মামলার আসামি। 

এদিকে পৃথক অভিযানে চুরি সংক্রান্ত তিনটি মামলার আসামি মো. ওয়াসিম (৩০), আব্দুল করিম (২৭) ও মো. বিজয় (১৯) কে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মোবাইল, প্রতিষ্ঠান ও গরু চুরির অভিযোগ রয়েছে।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘একই রাতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা অপরাধ সংঘটনের চেষ্টা ও পরিকল্পনার অভিযোগে আরো ৯ জনকে আটক করা হয়েছে। তাদের খরনা ইউনিয়নের ফকিরপাড়া, চেয়ারম্যানঘাটা এবং হাইদগাঁও এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এসব গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্ততারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।’ 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘মঙ্গলবার রাতভর পরিচালিত বিশেষ অভিযানে আমরা মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছি। অপরাধ প্রতিরোধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় কেউ আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



ইউটি/টিএ

মন্তব্য করুন