ফুয়েল পাস রেজিস্ট্রেশন ৫ ঘণ্টা বন্ধ থাকবে আজ
ছবি: সংগৃহীত
০৭:৫৩ এএম | ০৭ মে, ২০২৬
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার (৭ মে) ৫ ঘণ্টা ফুয়েল পাস রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (৬ মে) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিআরটিএ সার্ভার ও স্টোরেজের মেইনটেনেন্স কাজ করা হবে। উল্লিখিত সময়ে ফুয়েল পাসের রেজিস্ট্রেশন বন্ধ থাকবে।সাময়িক অসুবিধার জন্য মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করেছে।
এর আগে গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানিয়েছিল, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোড ভিত্তিক ‘ফুয়েল পাস’ নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে পাইলটিং করা হয়।
পরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় অ্যাপটি উন্মুক্ত করা হয় মোটরসাইকেল চালকদের জন্য। এছাড়া ২১ এপ্রিল থেকে ঢাকার বেশকিছু ফিলিং স্টেশনে 'ফুয়েল পাস' অ্যাপের মাধ্যমে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালকদের জ্বালানি সরবরাহের নির্দেশ দেয় জ্বালানি মন্ত্রণালয়।
এদিকে, জ্বালানি তেলের মূল্য সমন্বয় ও ফুয়েল পাস চালুর পর থেকে স্বস্তি ফিরতে শুরু করেছে ফিলিং স্টেশনগুলোতে। অধিকাংশ পাম্পে নেই যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষা করতে হচ্ছে না অনির্দিষ্ট সময়ের জন্য।
এমআই/এসএন