© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুবলীগ কর্মীকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা

শেয়ার করুন:
যুবলীগ কর্মীকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫১ এএম | ০৯ মে, ২০২৬
পিরোজপুরে আওয়ামী লীগের মিছিল শেষে শহর থেকে এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান। আটক শামীম সিকদার (৩৮) পিরোজপুর পৌরসভার ব্রাহ্মনকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে।

শুক্রবার সকাল ৬টার দিকে মিছিল শেষে ধাওয়া দিয়ে শামীমকে আটক করা হয়। এর আগে সকালে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার সমর্থিত ৩০-৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে স্লোগান দেয়।

পরবর্তীতে খবর পেয়ে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান তার অনুসারীদের নিয়ে মিছিলটি ধাওয়া দিলে সবাই পালিয়ে যায়। পালিয়ে যেতে ব্যর্থ হয় শামীম। এরপর তাকে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করে মারুফ হাসান।

মারুফ হাসান জানান, মিছিল করার সময় মিছিলকারীরা বর্তমান সরকার, বিএনপি এবং শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিচ্ছিল। এছাড়াও তারা শহরে নাশকতা করার চেষ্টা করছিল।

শামীমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান। তিনি বলেন, আটক যুবলীগ কর্মীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসকে/টিকে

মন্তব্য করুন