© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৮০ রান, সেঞ্চুরির দিকে এগোচ্ছেন মুশফিক!

শেয়ার করুন:
বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৮০ রান, সেঞ্চুরির দিকে এগোচ্ছেন মুশফিক!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০১ পিএম | ০৯ মে, ২০২৬
দারুণভাবে এগোতে থাকা বাংলাদেশের ইনিংসে হঠাৎই জোড়া ধাক্কা। অল্প সময়ের ব্যবধানে ফিরে গেছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে এগিয়ে চলেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

৯৭তম ওভারে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন ঘটে।

মোহাম্মদ আব্বাসর অফ স্টাম্পের বাইরের বাউন্সার টেনে মিড অনের ওপর দিয়ে খেলতে গিয়ে ভুল করেন লিটন। ঠিকমতো টাইমিং না হওয়ায় মিড অনে দাঁড়িয়ে থাকা বদলি ফিল্ডার আমাদ বাটের হাতে ধরা পড়েন তিনি। ৬৭ বলে ৩৩ রান করে ফেরেন এই উইকেটকিপার ব্যাটার।



লিটনের বিদায়ে ভাঙে তার সঙ্গে মুশফিকের ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি।

এরপর দ্রুতই আরেকটি উইকেট হারায় বাংলাদেশ। ১০১তম ওভারে আবারও আঘাত হানেন আব্বাস। ওভারের তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকানোর পরের বলেই গালিতে ক্যাচ দেন মিরাজ। ১২ বলে ১০ রান করে ফিরতে হয় এই অলরাউন্ডারকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৮০ রান। নতুন ব্যাটার তাইজুল ইসলাম ২ রান করেছেন। ৬৭ রানে অপরাজিত থাকা মুশফিক এখন তাকিয়ে ব্যক্তিগত সেঞ্চুরির দিকে।

এসকে/টিএ

মন্তব্য করুন