© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাগরে লঘুচাপের শঙ্কা, কেমন থাকবে ৫ দিনের আবহাওয়া?

শেয়ার করুন:
সাগরে লঘুচাপের শঙ্কা, কেমন থাকবে ৫ দিনের আবহাওয়া?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৪ এএম | ১০ মে, ২০২৬
দেশজুড়ে টানা বৃষ্টির পর তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। এ অবস্থায় সোমবারের (১১ মে) দিকে সাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া আগামী ৫ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিও হতে পারে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় দেয়া আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এত বলা হয়, সোমবারের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এর মধ্যে রোববার ও সোমবার (১০-১১ মে) মে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের ৮ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া আগামী বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বর্ধিত ৫ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

এমআর/টিএ  

মন্তব্য করুন