© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইপিএলে আর্চারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

শেয়ার করুন:
আইপিএলে আর্চারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৯ এএম | ১০ মে, ২০২৬
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আবারও আলোচনায় ইংলিশ পেসার জফ্রা আর্চার। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে এক ওভারেই ১১টি ডেলিভারি করে তিনি নতুন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছেন।

শনিবার ম্যাচে রাজস্থান রয়্যালসের হয়ে বল করতে এসে ইনিংসের প্রথম ওভারেই ছন্দ হারান আর্চার। প্রথম বলেই চার হজম করার পর একের পর এক ওয়াইড ও একটি নো বল করেন তিনি। সব মিলিয়ে তার ওই ওভারটি দাঁড়ায় ১১ বলের।



এর আগে ম্যাচের প্রথম বলেই চার মারেন গুজরাট ওপেনার সাই সুদর্শন। এরপর টানা ওয়াইড ও নো বলের কারণে ওভারটি দীর্ঘ হয়ে যায়। শেষ পর্যন্ত ওই ওভার থেকে আসে মোট ১৮ রান।

আইপিএল ইতিহাসে ১১ বলের ওভার দেখা গেছে এর আগেও কয়েকবার, তবে ম্যাচের প্রথম ওভারে এমন ঘটনা এই প্রথম। আর্চার এই লিগে প্রথম বিদেশি বোলার হিসেবে এমন অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন।

ম্যাচে আর্চার মোট ৩ ওভার বল করে ৪৬ রান দেন। অন্যদিকে গুজরাট টাইটান্স ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। শুবমান গিলের ৮৪ ও সাই সুদর্শানের ৫৫ রানের ইনিংসে দলটি ৪ উইকেটে ২২৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায়।

টিজে/টিকে 

মন্তব্য করুন