© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাজেট দিয়ে সিনেমার মান বিচার করা ঠিক নয় : রিতেশ

শেয়ার করুন:
বাজেট দিয়ে সিনেমার মান বিচার করা ঠিক নয় : রিতেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ পিএম | ১০ মে, ২০২৬
ঐতিহাসিক সিনেমা ‘রাজা শিবাজি’ মারাঠি ও হিন্দি দুই ভাষাতেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। তবে সিনেমাটির বাজেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন চলছে। সম্প্রতি এই গুঞ্জন নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানিয়েছেন অভিনেতা ও নির্মাতা রিতেশ দেশমুখ।

সিনেমার বাজেট নিয়ে রিতেশ দেশমুখ বলেন, ‘একটি ছবি কত টাকা দিয়ে তৈরি হলো তা কেবল প্রযোজকেরাই জানেন।



নির্মাতা হিসেবে তাদের কাজ বাজেট নিয়ে আলোচনা করা নয়। তিনি মনে করেন, বাজেট দিয়ে সিনেমার মান বিচার করা ঠিক নয়।’

রিতেশ আরো বলেন, ‘মানুষ যখন আমাকে বাজেট নিয়ে প্রশ্ন করে, আমি তাদের পাল্টা জিজ্ঞেস করি তারা টিকেটের দাম কত দিচ্ছে? টিকেটের দাম যদি ৩০০ টাকা হয়, তবে ওটাই বাজেট। বাজেট নিয়ে কথা না বলে মানুষের উচিত প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করা।

’ নিজের শৈশবের স্মৃতিচারণ করে রিতেশ জানান, ছোটবেলায় যখন তিনি অমিতাভ বচ্চনের ‘শোলে’ দেখেছিলেন, তখন তার মাথায় বাজেটের চিন্তা আসেনি। বড় পর্দায় বিনোদন পাওয়াই ছিল মূল কথা। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমানে সিনেমার আয়ের হিসাব বা অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহ তৈরি হয়েছে। তিনি জানান, তাদের প্রযোজনা সংস্থা থেকে এ পর্যন্ত সাতটি মারাঠি সিনেমা নির্মিত হলেও তারা কখনোই কোনো ছবির বাজেটের সংখ্যা প্রকাশ করেননি।

সূত্র : এনডিটিভি

পিআর/টিকে

মন্তব্য করুন